চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব মো: শাহিনুর রহমান
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
মো: শাহিনুর রহমান ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. তারিখে বাগেরহাট জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। তিনি ৩য় বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০০৮২০৩৩৮৪। ২০০৮ সালে বাংলাদেশ বিচার বিভাগে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল.বি (সম্মান) ও এল এল.এম ডিগ্রি অর্জন করেন। ইতোপূর্বে তিনি অতিরিক্ত জেলা জজ পদে নড়াইল জেলায় কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি দেশে JATI, BMA, ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে বিভিন্ন প্রশিক্ষণ এবং দেশের বাইরে ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন।